২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার চালাচ্ছে বামেরা: নিজামী

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার বামপন্থীরা চালাচ্ছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 01:34 PM

Updated : 24 Aug 2022, 06:42 PM

খুলনা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার বামপন্থীরা চালাচ্ছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। তিনি বলেছেন, "বামপন্থীরা সরকারের ঘাড়ে চেপে বসে দেশে ধর্মহীন শিক্ষা নীতি ও ইসলামভিত্তিক রাজনীতি বন্ধের ষড়যন্ত্র চালাচ্ছে।" মঙ্গলবার বিকালে খুলনায় জামায়াত আয়োজিত এক জনসভায় জামায়াত আমির একথা বলেন। এদিন সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, তাদের সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটিতে ছাত্র শিবির ঢুকে পড়েছে। খুলনার জনসভায় ডানপন্থী দল জামায়াতের নেতারা আইনমন্ত্রী শফিক আহমেদের সমালোচনা করে বলেন, একজন আইনজীবী হয়ে তিনি 'বেআইনি' কাজ করতে চাচ্ছেন। সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় আপিল বিভাগ বহাল রাখার পর শফিক আহমেদ স