২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হুজি'র দুই সদস্য গ্রেপ্তার

সিলেট নগরীতে প্রচারপত্র বিলি করার সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 04:11 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

সিলেট, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীতে প্রচারপত্র বিলি করার সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নগরীর শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে শুক্রবার দুপুরে এই দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০টি প্রচারপত্র (লিফলেট) জব্দ করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর সুবিদবাজারের ফাজিল চিশত এলাকার শফি আহমদ চৌধুরীর ছেলে ফরহাদ চৌধুরী (২০) ও কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাহফুজুর রহমান (২২)। এসআই মুজিবুর সাংবাদিকদের জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.