২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

চাঁদাবাজির সময় টাঙ্গাইলের কালিহাতীতে ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

টাঙ্গাইল, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির সময় টাঙ্গাইলের কালিহাতীতে ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের স্থানীয় বাজারে চাঁদা তোলার সময় রশিদ বইসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- শিবিরের উপজেলা শাখার সভাপতি আওয়াল হোসেন, সেক্রেটারি রফিকুল ইসলাম ও সদস্য রেজাউল করিম। কালিহাতী থানার ওসি ইউনুছ আলী সাংবাদিকদের জানান, শিবিরের জাতীয় সম্মেলন উপলক্ষে উপজেলা ছাত্রশিবিরের এই তিন নেতাকর্মী ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। স্থানীয় বাজারের ব্যবসায়ী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ জিন্নাহ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০২ ঘ.