ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সংসদে যাবে কি না তা রোববার গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন।
বিএনপিকে সংসদে ফিরতে স্পিকার কিছু প্রস্তাব দিয়েছেন বলেও জানান জয়নুল। তিনি বলেন, "স্পিকার আমাদের সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে কিছু প্রস্তাব ও কিছু কথা বলেছেন। তা আমি বিরোধীদলীয় নেতাকে জানাব।"
তিনি জানান, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে কথা বলে সংসদে যাওয়া বিষয়ে রোববার গণমাধ্যমে বিস্তারিত জানাতে পারবেন।
রোববার সংসদের সপ্তম অধিবেশন বসবে।
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের সঙ্গে শনিবার দুুপুরে এক বৈঠকের পর একথা বলেন জয়নুল। দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই বৈঠক হয় সংসদে স্পিকারের চেম্বারে।
বৈঠকের পর জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্পিকার তাদের ডেকেছিলেন। তিনি সংসদে ফিরে যেতে বলেছেন।
জয়নুল বলেন, "আমি বলেছি- পরিবেশ নেই। আমাদের দাবিগুলো তাকে জানিয়েছি।''
বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুলের মতে বিএনপি'র দাবির মধ্যে রয়েছে
bdnews24