২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার মামলায় জামিন নিজামীদের

আলাদা চারটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও রফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 01:12 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলাদা চারটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও রফিকুল ইসলাম। রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম আব্দুল হাকিমের বেঞ্চ তাদের জামিন দেন। নিজামী, মুজাহিদ ও সাঈদী গত ২০ জুন পল্টন থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন। কামারুজ্জামান ও কাদের মোল্লাকে জামিন দেওয়া হয়েছে একই অভিযোগে গত ১২ ফেব্র"য়ারি পল্টন থানায় দায়ের করা মামলায়। রফিক গত ২৭ জুন হরতালের আগে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গাড়িচালক ফারুকের মৃত্যুতে রমনা থানায় দায়ের করা দুটি মামলায় জামিন পেয়েছেন। জামায়াত নেতাদের পক্ষে শুনানি করেন আব্দুর রাজ্জাক। শুনানিতে তাকে সহায়তা করেন ইমরান এ সিদ্দিকী। ইমরান সাংবাদিকদের বলেন, "নিজামীসহ ছয়জনকে জামিন দিয়েছে হাইকোর্ট।" ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির নিজামী, সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও নায়েবে আমির সাঈদীকে গ্রেপ্তার করা হয়। একাত্তরে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় গত ১৩ জুলাই জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও কাদের মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে। জামায়াতের ঢাকা মহানগর আমির রফিককে গ্রেপ্তার করা হয় গত ২৫ অগাস্ট । বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৯০০ ঘ.