ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিনে সারাদেশে বিএনপির এক হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ৩০ নভেম্বর হরতাল পালনের মধ্য দিয়ে এর সমুচিত জবাব দেওয়া হবে।
হরতালের আগে ধরপাকড়ের মাধ্যমে সরকার দেশে এক 'বিভীষিকাময়' পরিস্থিতি সৃষ্টি করেছে মন্তব্য করেছে তাদের মুক্তি দেওয়ার দাবিও জানান তিনি।
রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, "হরতালের আগে গ্রেপ্তার-হয়রানি করা হচ্ছে। বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। মিথ্যা মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করে সরকার জার্মানির নাৎসি বাহিনীর মতো আচরণ করে বিএনপিকে নিশ্চিহ্ন করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে।
"দেশের জনগণ ৩০ নভেম্বর হরতাল পালনের মধ্য দিয়ে এর সমুচিত জবাব দেবে।"
খোন্দকার দেলোয়ার বলেন, "আমরা শান্তিপূর্ণ হরতাল পালনের কর্মসূচি দিয়েছি; কোথাও কোনো শান্তি ভঙ্গ করিনি। কিন্তু গত দুইদিনে সরকারের ফ্যাসিস্ট আচরণের মুখোশ মানুষের কাছে ধরা পড়ে গেছে।
"সারাদেশে আমাদের ১০০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের বাড়িতে ঢুকে আসবাবপত্র তছনছ করা হয়েছে, যা লুটেরারা ঘর-বাড়িতে গিয়ে করে থাকে।"
"কেবল তাই নয়, মিথ্যা মামলার বিরুদ্ধে আদালতে যেতে তারা (পুলিশ) বাধা দিচ্ছে। আদালতের প্রধান ফটকের সামনে পুলিশ পেট্রল বসিয়েছে", বলেন তিনি।
বিএনপি মহাসচিব বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারের একটি তালিকাও এ সময় সাংবাদিকদের কাছে তুলে ধরেন। বিএনপি গণগ্রেপ্তারের দাবি করলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ।
হরতাল বন্ধে আইন করা নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের বক্তব্যকে রাজনৈতিক ও পক্ষপাতমূলক হিসেবে অভিহিত করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, "৯১-৯৬ সাল পর্যন্ত সরকারের সময়ে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছে। তখন তো এই ব্যবসায়ী সংগঠন হরতাল বন্ধে আইন করার কথা বলেনি।
"এরপর ২০০১-০৬ সাল পর্যন্ত সময়েও আওয়ামী লীগ ১৩১ দিন হরতাল করেছে। ওই সময়ে প্রথম ২২ মাসে তারা ৫৯ দিন হরতাল করেছিলো। সে তুলনায় আমরা গত ২২ মাসে মাত্র দুটি হরতাল করেছি।"
এফবিসিসিআই সভাপতির বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব আরো বলেন, "ওইসব পুঁজিপতিদের কল-কারখানায় হাজার হাজার শ্রমিক কম বেতন
bdnews24