মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাউন্সিলের পর এক বছর কেটে গেলেও কোন্দলের কারণে গঠিত হয়নি চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ।
সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের আংশিক কমিটি নিয়ে কাজ চলছে বিএনপির জন্য সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলায়।
সবার সঙ্গে আলোচনা করে ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির একটি খসড়া চূড়ান্ত করার কথা কমিটির নেতারা বললেও প্রভাবশালী অন্য নেতারা বলছেন, এ বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
কমিটি পূর্ণাঙ্গ না হওয়া এবং দলীয় কোন্দল স্পষ্ট থাকায় স
bdnews24