২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার আসবাবপত্র দেখানোর বৈধতা নিয়ে বিএনপির প্রশ্ন

সেনানিবাসের বাড়ি থেকে 'উচ্ছেদের' পর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ব্যক্তিগত আসবাবপত্র সাংবাদিকদের দেখানোর বৈধ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেনানিবাসের বাড়ি থেকে 'উচ্ছেদের' পর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ব্যক্তিগত আসবাবপত্র সাংবাদিকদের দেখানোর বৈধ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। একইসঙ্গে প্রধানমন্ত্রীর ধানমণ্ডির ব্যক্তিগত বাড়ি সুধা সদন ও ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির নির্মাণ ব্যয়ের উৎস এবং সেখানকার আসবাবপত্রের হিসাব জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই দাবি করেন। তিনি বলেন, "আদালতের অনুমতি ছাড়া সিলগালা করা বাড়ি আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কিভাবে খুলেছে? বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত জিনিসপত্র এভাবে প্রদর্শনের আইনগত ভিত্তি তারা কোথায় থেকে পেলো?" দেলোয়ার অভিযোগ করেন, একজন জাতীয় ব্যক্তিত্ব, তিনবারের প্রধানমন্ত্রী ও বর্তমানে বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে অরুচিকর অপপ্রচারে যুক্ত হয়ে সরকারের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে আইএসপিআর ব্যবহৃত হচ্ছে। এর মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীর মর্যাদা, সুনাম ও জাতীয় প্রতিষ্ঠান হিসেবে এর নিরপেক্ষ ভূমিকাকে ক্ষুণ