২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে হেলেন ক্লার্কের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি- ইউএনডিপি'র প্রশাসক হেলেন ক্লার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 01:39 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি- ইউএনডিপি'র প্রশাসক হেলেন ক্লার্ক। ক্লার্ক শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। খালেদা জিয়ার সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেন তিনি। বিএনপি নেতারা জানিয়েছেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনডিপি'র কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা নিয়ে তাদের আলোচনা হয়েছে। তিনি বলেন, "আফগানিস্তান পর এশিয়ার মধ্যে বাংলাদেশেই ইউএনডিপি'র কর্মসূচির পরিধি বৃহৎ। বিগত চারদলীয় জোট সরকারের আমলে নারী শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতিকে দৃষ্টান্ত অভিহিত করে এজন্য খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করেন ইউএনডিপি প্রশাসক।" বৈঠকে শমসের মবিন ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আবদুল মঈন খান ও ঢাকায় ইউএনডিপি'র প্রতিনিধি উপস্থিত ছিলেন। নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ক্লার্ক গত ১০ নভেম্বর ঢাকায় আসেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। শনিবার ক্লার্কের ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৩০ ঘ.