ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্্রবাজার জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আগামী শুক্রবার মতবিনিময় করবেন।
এর মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে দলীয় প্রধানের মতবিনিময় কর্মসূচি শুরু হচ্ছে।
গণভবনে সকাল দশটায় এ মতবিনিময় হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত ৯ অক্টোবর ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে মতবিনিময়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্্রবাজার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, ওই জেলার জাতীয় কমিটির সদস্য, দলীয় সাংসদ, জেলার সব উপজেলা, থানা ও পৌরসভার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১১৩ ঘ.
bdnews24