২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ির নিষ্পত্তি রাজনৈতিকভাবে: দেলোয়ার

খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার জন্য আদালতের আদেশ থাকলেও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এ বিষয়টির নিষ্পত্তি রাজনৈতিকভাবেই হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 11:46 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার জন্য আদালতের আদেশ থাকলেও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এ বিষয়টির নিষ্পত্তি রাজনৈতিকভাবেই হবে। শনিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, "উচ্চতর আদালতের রায় যা-ই হোক না কেন, খালেদা জিয়ার বাড়ির ইস্যুটি আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো। কারণ ওই বাড়ি থেকে আমাদের নেত্রীকে উচ্ছেদের সিদ্ধান্তটি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। সে জন্য তারা মন্ত্রিসভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে।" বিকালে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দেলোয়ার সাংবাদিকদের এ কথা বলেন। শুক্রবার গণভবনে এক কর্মশালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের ওই বাড়িটি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের বাসস্থানের জন্য ছেড়ে দিতে অনুরোধ জানান। এ প্রসঙ্গে দেলোয়ার বলেন, "আপনি (হাসিনা) রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি ছাড়া করার। মানবিকতার কারণে আপনি তা করেননি।" ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি খালেদা জিয়ার নামে দেওয়া ইজারা সরকার স