ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনের জন্য সমমনা দলগুলোকে শক্তি সঞ্চয় করার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার ঢাকায় এক সভায় তিনি বলেন, "এ সরকার দেশের মানুষের নয়, প্রভুদের প্রতিশ্র"তি রক্ষায় কাজ করে চলেছে। তাই সময় এসেছে, সমমনারা নিজ নিজ দলের কর্মসূচি এগিয়ে আসার। সবাই সরকারের বিরুদ্ধে কর্মসূচি দিয়ে টেউ সৃষ্টি করতে পারলে সরকারের আর ক্ষমতায় থাকতে পারবে না।"
সরকারবিরোধী আন্দোলনের কথা বলে আসছে প্রধান বিরোধী দল বিএনপি। বর্তমানের চারদলীয় ঐক্যজোটের বাইরের আরো দলকে তারা আন্দোলনে সম্পৃক্ত করতে চায়। এ জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স
bdnews24