চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর নিউ মার্কেট মোড়, স্টেশন রোড ও আমতলা এলাকায় দুইদিনে আটশ' দোকানপাট পুড়িয়ে ফেলার ঘটনায় জামায়াত জড়িত বলে অভিযোগ করেছে চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশন ও চট্টগ্রাম হকার ঐক্য পরিষদ।
শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হকার নেতারা।
তারা বলেন, বুধবার রাতে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর হওয়ার সঙ্গেসঙ্গেই তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নেতারা নারায়ে তাকবির শ্লোগান দিয়ে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞে মেতে ওঠে। তারা বেছে বেছে কেবল হকার্স লীগের সদস্যদের দোকানগুলোতেই আগুন ধরিয়ে দেয়।
বুধবার সন্ধ্যায় স্টেশন রোডে রিয়াজউদ্দিন বাজারের মুখে একজন ফল বিক্রেতার সঙ্গে রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতির গণ্ডগোল হওয়ার পর ব্যবসায়ীরা আশপাশের হকারদের কয়েকটি দোকান ভাঙচুর করেন। তবে আধঘন্টার মধ্যে বিষয়টি মিমাংসা হয়ে যায় বলে তারা জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ ঘটনার পর ঘটনাস্থল থেকে অনেক দূরে অবস্থিত তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নেতারা রাতে জরুরি বৈঠক ডেকে ব্যবসায়ীদের জড়ো করেন। পরে সভাপতি মাহমুদুল হক চৌধুরীর নেতৃত্বে হকার্স লীগের দোকানগুলোতে আগুন দেওয়া হয়।
হকার নেতাদের লিখিত বক্তব্যে বলা হয়, আগেরদিন মাহমুদুল হক চৌধুরীর নেতৃত্বে ব্যবসায়ীরা লালদীঘি মাঠে মতিউর রহমান নিজামীর সমাবেশে হাজির হয়েছিলেন। তারা দুইদিনই নারায়ে তাকবির বলে শ্লোগান দিয়েছেন।
তারা অভিযোগ করেন, অতীতে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের অনেক সমস্যা ও ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু উভয় পক্ষের নেতারা তা বসেই সমাধান করেছেন। কিন্তু বুধবার রাতে কোনো আলোচনা ছাড়াই তামাকুমন্ডি লেইন বনিক সমিতির ব্যবসায়ী নেতারা ধ্বংসযজ্ঞে মেতে ওঠেন। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করার সময় সরকার আশংকা করেছিল দু
bdnews24