চাঁদপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদাবাজির অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি মো. মাসুদুর রহমান ওরফে কিলার মাসুদকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার গৃদ কালিন্দিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার পালিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১১টার দিকে উপজেলার গৃদ কালিন্দিয়া এলাকায় চাঁদাবাজির চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে।
"কিলার মাসুদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্রসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।"
চাঁদপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট কৃষ্ণপদ রায় বলেন, মাসুদকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০১০০ ঘ.
bdnews24