গাজীপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার দ্বৈতনীতি অনুসরণ করে চলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আ স ম হান্নান শাহ।
তিনি বলেন, "সরকার দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হলেও বিএনপির নেতা-কর্মীদের কোন মামলা প্রত্যাহার করা হয়নি।"
শনিবার সকালে গাজীপুরের একটি কমিউনিটি সেন্টারে নবগঠিত জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সভা শেষে হান্নান শাহ সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ঈদের এক সপ্তাহ পর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, সদস্য মাহবুবুল হোসেন শুক্কুর, শাহজাহান ফকির, মো. কাজী খান, মুহাম্মদ হেলাল উদ্দিন, মো. হুমায়ুন কবির, নাজিম উদ্দিন, আহম্মদ আলী রুশদী, মনির হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৭ ঘ.
bdnews24