ঢাকা, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পার্বত্য শান্তি চুক্তির অনেক ধারা সংবিধানবর্হিভূত মন্তব্য করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন 'পার্বত্য অঞ্চলের মানুষের শান্তিরক্ষার স্বার্থে' সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।
শনিবার এক প্রতিবাদ সমাবেশে তিনি ওই দাবি জানান।
দলের চেয়ারপার্সন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান ও যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে 'মিথ্যা মামলা' প্রত্যাহারের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুব দল ওই প্রতিবাদ সমাবেশ করে।
পাহাড়ে দীর্ঘদিনের সংঘাত বন্ধের লক্ষ্যে ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য শান্তিচুক্তির শর্ত অনুযায়ী সরকার স
bdnews24