২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির চোখ পরীক্ষা

রাষ্ট্রপতি জিল্লুর রহমান মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালে চোখ পরীক্ষা করিয়েছেন। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি জিল্লুর রহমান মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালে চোখ পরীক্ষা করিয়েছেন। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সকাল সাড়ে ১১টায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) বিশেষজ্ঞ চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার হোসেন রাষ্ট্রপতির চোখ পরীক্ষা করেন। এটি রাষ্ট্রপতির নিয়মিত চোখ পরীক্ষা পরীক্ষা বলে তথ্য বিবরণীতে জানানো হয়। এতে আরও বলা হয়, চোখ পরীক্ষার পর দুপুরে রাষ্ট্রপতি বঙ্গভবনে ফেরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭১০ ঘ.