চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ) - নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিরা আগ্নেয়াস্ত্র ও বুলেট সংগ্রহের পাশাপাশি নিজেরাও এগুলো তৈরি করছে।
পুলিশ জানিয়েছে, গত চারদিনে গ্রেপ্তার করা জেএমবি'র চারজন আঞ্চলিক কমান্ডারের কাছ থেকে যেসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে সেগুলো তাদের নিজেদের তৈরি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কাঁচামাল। জিজ্ঞাসাবাদেও বিষয়টি স্বীকার করেছেন গ্রেপ্তার করা জেএমবি সদস্যরা।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নজরুল হোসেন তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে জেলার ভোলাহাট, শিবগঞ্জ, গোমস্তাপুর ও সদর উপজেলায় জেএমবি সদস্যরা ২০০১ সালের পর থেকে সংগঠিত হতে শুরু করে। সংগঠনকে বিস্তৃত করার লক্ষ্যে তারা নিজেদের স্ত্রীসহ নারীদের সংগঠনে নিচ্ছে।
তিনি জানান, জেএমবি'র সামরিক শাখা বিভিন্ন মাধ্যমে আগ্নেয়াস্ত্র সংগ্রহ এবং তৈরি করছে। তারা কীটনাশক
bdnews24