২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ও বিরোধী দলকে যৌথভাবে গণতন্ত্র এগিয়ে নিতে হবে: মরিয়ার্টি

বাংলাদেশের সরকার ও বিরোধী দল যৌথভাবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। বৃহস্পতিবার রাতে বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সরকার ও বিরোধী দল যৌথভাবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। বৃহস্পতিবার রাতে বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিমত ব্যক্ত করেন। রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন,'' সরকার ও বিরোধী দলকে যৌথভাবে কাজ করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্র চায় দেশের স্বার্থে সরকার ও বিরোধী দল সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।'' বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে মরিয়ার্টি ও খালেদা জিয়ার এ সাক্ষাত প্রায় দু'ঘন্টা স্থায়ী হয়। এ সময় চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর মরিয়ার্টি সাংবাদিকদের জানান, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র সুদৃঢ় ও শক্তিশালী দেখতে চায়। সংসদে বিরোধী দলীয় সাংসদদের আসন বিষয়ে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত বলেন,'' এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে বিএনপি একটি বড় রাজনৈতিক দল। গণতন্ত্র প্রক্রিয়াকে এগিয়ে নিতে সরকার ও বিরোধীদলকে যৌথভাবে কাজ করতে হবে।'' সামনের সারিতে বাড়তি আসন দেওয়া নিয়ে সমঝোতা না হওয়ায় বিএনপি বাজেট অধিবেশনের প্রথম দিন বৃহস্পতিবার সংসদে যায়নি। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিবিড় সর্ম্পক রয়েছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। সন্ত্রাস দমনের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকারও প্রশংসার করেন তিনি। শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, '' বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া কায়রোতে মুসলিম বিশ্বের উদ্দেশে প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষণের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। ওবামার ভাষণকে ঐতিহাসিক অভিহিত করে বিরোধী দলীয় নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন, ওই ভাষণ মুসলিম বিশ্বে