২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও পলাতক ২৫ বিডিআর সদস্য

পিলখানা বিদ্রোহের পর থেকে এখনও পলাতক আছে ২৫ জন বিডিআর সদস্য। মঙ্গলবার তাদের নামের তালিকা প্রকাশ করে এদের গ্রেপ্তারের জন্য সবার সহযোগিতা চেয়েছে বিডিআর কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 06:43 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা বিদ্রোহের পর থেকে এখনও পলাতক আছে ২৫ জন বিডিআর সদস্য। মঙ্গলবার তাদের নামের তালিকা প্রকাশ করে এদের গ্রেপ্তারের জন্য সবার সহযোগিতা চেয়েছে বিডিআর কর্তৃপক্ষ। বিডিআর'র জনসংযোগ কর্মকর্র্তা মো. নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৭ মে পর্যন্ত পলাতক বিডিআর সদস্যের সংখ্যা ২৫। এর আগে পলাতকদের সংখ্যা বেশি থাকলেও তারা বিভিন্ন স্থানে গ্রেপ্তার অথবা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে।" পলাতকদের তালিকা দেশের বিভিন্ন থানা, বিমানবন্দর ও সীমান্ত ফাঁড়িগুলোতে পাঠানো হয়েছে বলেও নুরুল হুদা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এমআই/১২৪৮ ঘ.