২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিএনপি নেতৃত্ব ধ্বংসের ষড়যন্ত্র করছে: দেলোয়ার

তত্ত্বাবধায়ক সরকারের মতো মহাজোট সরকারও বিএনপি নেতৃত্বকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভায় তিনি এ অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 09:59 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের মতো মহাজোট সরকারও বিএনপি নেতৃত্বকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভায় তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, ''তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিকতায় মহাজোট সরকারও বিএনপি নেতৃত্বকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়াকে দেশ ছাড়া করতে চেয়েছিল। আর এই সরকার এখন তাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে চাচ্ছে। দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে তারা।'' পিলখানার ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে বিএনপির পূর্বনির্ধারিত ১৪ মে'র দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে এ যৌথসভার আয়োজন করা হয়। দেলোয়ার বলেন, ''বিএনপি জনগণের পাশে আছে, থাকবে। জনগণের সমস্যা সমাধানে দলের ঘোষিত মাসব্যাপী কর্মসূচিগুলো বিএনপিকে সফল করতে হবে। সব ভেদাভেদ ভুলে এই কর্মসূচি সফল করা চাই। '' সংগঠন শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, ''নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলকে পুনর্গঠন করা হবে। একটি ঘরে সবাইকে খুশি করা যায় না। নেতা নির্বাচন প্রক্রিয়া সবাইকে মেনে নিতে হবে। নেত্রী এ কাজটি যত দ্রুত সম্ভব করবেন।'' খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে রিট মামলার শুনানিতে বিচারকদের বিব্রতবোধ করার বিষয়ে তিনি বলেন, ''এটা নজিরবিহীন ঘটনা। আমরা তারপরও বিচারবিভাগের প্রতি আস্থাশীল।" তিনি আরও বলেন, "আমাদের বিচার বিভাগ দেশের কঠিন সময়ে যেভাবে অতীতে মাথা উঁচু করে সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন, এবারও তা করবেন। "বিচারকরা মাথা উঁচু করে তাদের ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ