২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী আমিনুল হকের চার মামলা প্রত্যাহারের আবেদন

বিগত চারদলীয় জোট সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে করা চারটি মামলা প্রত্যাহারের জন্য সোমবার আবেদন করা হয়েছে। এর মধ্যে বাগমারা থানায় করা জঙ্গি মদদ ও নির্যাতনের মামলায় তার ৩১ বছর ছয় মাসের সাজা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

রাজশাহী, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিগত চারদলীয় জোট সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে করা চারটি মামলা প্রত্যাহারের জন্য সোমবার আবেদন করা হয়েছে। এর মধ্যে বাগমারা থানায় করা জঙ্গি মদদ ও নির্যাতনের মামলায় তার ৩১ বছর ছয় মাসের সাজা হয়েছে। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর আমিনুল হক আত্মগোপনে চলে যান। তিনি এখনও পলাতক রয়েছেন। আমিনুলের হকের পক্ষে তার আইনজীবী নাজমুল আলম রাজশাহী জেলা প্রশাসক শেফাউল করিমের কাছে আবেদনপত্র দাখিল করেন। এ সময় রাজশাহী জেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমদসহ জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মী এবং বিএনপি সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন। আবেদনপত্রে বলা হয়, ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিবিদদের হয়রানি ও মানহানি করতে একের পর এক মিথ্যা মামলা করে। আমিনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। আমিনুলের হকের বিরুদ্ধে বাকি তিনটি মামলার মধ্যে দুটি চাঁদাবাজির এবং অপরটি ত্রাণের টিন আত্মসাতের মামলা। এর মধ্যে ২০০৭ সালে ২১ ফেব্র"য়ারি তানোর থানায় হয় চাঁদাবাজি মামলা, একই বছর ১৯ ফেব্র"য়ারি গোদাগাড়ি থানা করা করা হয় আরেকটি চাঁদাবাজির মামলা এবং এক এপ্রিল বাগমারা থানায় করা হয় ত্রাণের টিন আত্মসাতের মামলা। আওয়ামী লীগ সরকার গঠনের পর গত ফেব্র"য়ারি মাসের শেষ দিকে তত্ত্বাধায়ক সরকার আমলে 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের জন্য আইনি উদ্যোগ নেয়। এর পর থেকে প্রায় প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.