২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে কোন জঙ্গি নেই বলে মনে করেন এরশাদ

দেশে কোন জঙ্গি নেই বলে মনে করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির নেতা এরশাদ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

চট্টগ্রাম, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---দেশে কোন জঙ্গি নেই বলে মনে করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির নেতা এরশাদ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন। তিনি বলেন, 'দেশে জঙ্গি আছে এমন কথা বলে সরকারের মন্ত্রী-এমপিরা দেশের ভাবমূর্তি নষ্ট করছেন।' তিনি বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জাতীয় মহিলা পার্টির জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রপতি বলেন, বর্তমান মহাজোট সরকার চার মাসের মাথায় খাদ্য নিরাপত্তা অর্জনে সফল হলেও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির 'চরম অবনতি' হয়েছে। এছাড়া তিনি বলেন, দেশে বিদ্যুৎ পরিস্থিতি অত্যন্ত করুণ। তবে চারমাসের মাথায় একটি সরকারের সবকিছু করে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। পঞ্চম সংশোধনী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির লিজ বাতিল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি আদালতে বিচারাধীন উল্লেখ করে এড়িয়ে যান। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত ধামাচাপা পড়ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এত বড় ঘটনা তদন্তে সময় প্রয়োজন। স