নাটোর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের বিক্ষুব্ধ সমর্থকরা সোমবার দুপুরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মহাজোট থেকে নির্বাচিত জাতীয় পার্টির (জাপা) সাংসদ আবু তালহার গাড়িতে হামলা চালিয়েছে। তবে সাংসদ আহত হননি।
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেল গেট ও নর্থ বেঙ্গল সুগার মিল চত্বরে এ হামলায় সাংসদের গাড়ির 'লুকিং গ্লাস' ভেঙে গেছে। লাঠির আঘাতে কয়েক জায়গায় দেবে গেছে।
পরে পুলিশ পাহারা দিয়ে তাকে বাড়ি পৌঁছে দেয়।
সাংসদ তালহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর পৌনে ২টার দিকে আমি ব্যক্তিগত গাড়িতে (চট্র মেট্রো-গ-১১-৫৭৮৪) করে নর্থ বেঙ্গল সুগার মিলের একটি সভায় যোগ দিতে যাচ্ছিলাম। গোপালপুর রেল গেটের কাছে পৌঁছালে আওয়ামী লীগের স্থানীয় শতাধিক সমর্থক আমার গাড়ি আটকে দেয়। তারা আমাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে এবং লাঠি দিয়ে গাড়িতে আঘাত করে।"
তিনি জানান, এ সময় চালক দ্রুত গাড়ি নিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের দিকে চলে যায়। তখন আওয়ামী লীগের সমর্থকরা পেছন থেকে গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। গাড়িটি নর্থ বেঙ্গল সুগার মিলের গ্যারেজের সামনে পৌঁছালে আওয়ামী লীগের আরও কিছু সমর্থক মিছিল নিয়ে গাড়িটি আটকানোর চেষ্টা করে। তারা লাঠি দিয়ে তার গাড়িতে উপর্যুপরি আঘাত করতে থাকে। তিনি কোনো মতে গাড়ি থেকে বের হয়ে চিনিকলের ভেতর আশ্রয় নেন।
সাংসদ অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের (গোল্ডেন সাইফুল) নেতৃত্বে হামলাকারীরা চিনিকলের সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল করে এবং তার বিরুদ্ধে সে
bdnews24