২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিন বদলের স্লোগান মানে টেন্ডারবাজি, হল দখল নয়: মেনন

জনগণের ভাগ্য উন্নয়নের ব্যাপারে গুরুত্বারোপ করে মহাজোট সরকারের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দিন বদলের স্লোগান মানে টেন্ডারবাজি, হল দখল এবং ভর্তি বাণিজ্য নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 10:17 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

বগুড়া, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনগণের ভাগ্য উন্নয়নের ব্যাপারে গুরুত্বারোপ করে মহাজোট সরকারের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দিন বদলের স্লোগান মানে টেন্ডারবাজি, হল দখল এবং ভর্তি বাণিজ্য নয়। তিনি বলেন, "১৪ দলের ঐক্য হয়েছে ২৩ দফার ভিত্তিতে। ২৩ দফার বাইরে এ সরকার কোন কাজ করলে তার দায়িত্ব আমরা বহন করব না।" রোববার বগুড়ার টিটু মিলনায়তনে জেলা ওয়াকার্স পার্টি আয়োজিত কর্মী সভায় মেনন এ কথা বলেন। বর্তমান সরকারের সফলতার কথা উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেনন বলেন, "মহাজোট সরকার ইতোমধ্যেই সংসদে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিল পাস করেছে এবং এদের বিচার হবে।" তিনি বলেন, "সা