২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'২০১৫ সালের মধ্যে ৫০ শতাংশ অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হবে'

দিন বদলের অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছর যথেষ্ট সময় নয় বলে মনে করেন সরকারদলীয় চিফ হুইপ আব্দুস শহীদ। তিনি বলেন, "২০১৫ সালের মধ্যে ৫০ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

মৌলভীবাজার, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিন বদলের অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছর যথেষ্ট সময় নয় বলে মনে করেন সরকারদলীয় চিফ হুইপ আব্দুস শহীদ। তিনি বলেন, "২০১৫ সালের মধ্যে ৫০ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হবে।" রোববার মৌলভীবাজারে 'দিন বদলের সনদ: ভিশন-২০২১' শীর্ষক এক মতবিনিময় সভায় চিফ হুইপ এ কথা বলেন। তিনি বলেন, "দেশে দুই কোটি শিক্ষিত বেকার রয়েছে। ২০১৫ সালের মধ্যে প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেওয়া সম্ভব হবে।" এ সরকারের আমলে ৯০ শতাংশ বিদ্যুৎ ঘাটতি পূরণ করা হবে বলে আব্দুস শহীদ মনে করেন। আমলাদের বদনাম আছে, তাদের টেবিলে ফাইল চলে না বলে মন্তব্য করেন তিনি। এ বদনাম ঘোচানোর এবং দেশ ও জাতির স্বার্থে কাজ করা জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান চিফ হুইপ। তিনি মনে করেন, "দিন বদলের সঙ্গে মনেরও বদল করতে হবে।" জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। সভায় অন্যান্যের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুলাউড়া এলাকার সাংসদ আতাউর রহমান শামীম, অধ্যাপক হাবিবুর রহমান, কৃষি স