২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সমর্থকদের জাতীয়তাবাদী মহিলা আইনজীবী দল গঠন

বিএনপি সমর্থক মহিলা আইনজীবীদের নিয়ে 'জাতীয়তাবাদী মহিলা আইনজীবী দল' নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত এক সভায় অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মীকে আহ্বায়ক এবং শাহীনা হক বিউটিকে সদস্য সচিব করে একশ' সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থক মহিলা আইনজীবীদের নিয়ে 'জাতীয়তাবাদী মহিলা আইনজীবী দল' নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত এক সভায় অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মীকে আহ্বায়ক এবং শাহীনা হক বিউটিকে সদস্য সচিব করে একশ' সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন, অ্যাডভোকেট শেলী সুলতানা জামান, অ্যাডভোকেট লিপি আক্তার ও অ্যাডভোকেট সাবিনা ইয়াসমীন চৌধুরীকে সংগঠনের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ ফোরামের অন্য নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে কথিত 'কটূক্তির' জন্য কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর নিন্দা করেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সেনানিবাসের ভেতরের বাড়ি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়েছেন তারও সমালোচনা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/এসকে/২২৪০ঘ.