২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ২১ সাংসদের সংবর্ধনা শনিবার

সিলেট বিভাগের নবনির্বাচিত সাংসদদের নাগরিক সংবর্ধনা দেওয়া হবে শনিবার। দুপুর ৩টায় নগরীর সাব রেজিস্ট্রার কার্যালয়ের মাঠে সিলেট সিটি করপোরেশন বিভাগের ১৯ আসনের সাংসদ ও সংরক্ষিত মহিলা আসনের দু'জন সাংসদকে সংবর্ধনা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

সিলেট, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট বিভাগের নবনির্বাচিত সাংসদদের নাগরিক সংবর্ধনা দেওয়া হবে শনিবার। দুপুর ৩টায় নগরীর সাব রেজিস্ট্রার কার্যালয়ের মাঠে সিলেট সিটি করপোরেশন বিভাগের ১৯ আসনের সাংসদ ও সংরক্ষিত মহিলা আসনের দু'জন সাংসদকে সংবর্ধনা দেবে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এ তথ্য জানান। মেয়র কামরান অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা চেয়ে বলেন, "আমরা দেশের বিশেষ করে সিলেটের উন্নয়নে নবনির্বাচিত সাংসদদের সহযোগিতা চাইব।" তিনি জানান, সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি শেষ হয়েছে। অনুষ্ঠান শেষে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পী সুবীর নন্দীসহ জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনে মহাজোট প্রার্থীরা বিজয়ী হন। এর মধ্যে আওয়ামী লীগ ১৭টি ও জাতীয় পার্টি দু'টি আসন পায়। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে সিলেটের দুজন সাংসদ নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি থেকে। যাদের সংবর্ধনা দেওয়া হবে তারা হলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, চিফ হুইপ আব্দুস শহীদ, দেওয়ান ফরিদ গাজী, সুরঞ্জিত সেনগুপ্ত, শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ-উস-সামাদ চৌধুরী, ইমরান আহমদ, হাফিজ আহমদ মজুমদার, মোয়াজ্জেম হোসেন রতন, এম এ মান্নান, মুহিবুর রহমান মানিক, শাহাব উদ্দিন, সৈয়দ মহসীন আলী, আব্দুল মজিদ খান, আবু জাহির, নবাব আলী আব্বাস খান, মমতাজ ইকবাল এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জেবুন্নেসা হক ও শাম্মী আক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.