২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীঘিনালায় চেয়ারম্যান পদে এগিয়ে জনসংহতি সমর্থিত প্রার্থী

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের ২৪টি কেন্দ্রের ভোটের ফলাফলে চেয়ারম্যান পদে এগিয়ে আছেন জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী ধর্মবীর চাকমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

খাগড়াছড়ি, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের ২৪টি কেন্দ্রের ভোটের ফলাফলে চেয়ারম্যান পদে এগিয়ে আছেন জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী ধর্মবীর চাকমা। সোমবার রাত ৯টার দিকে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, উপজেলার ২৫টি কেন্দ্রের মধ্যে ২৪টির ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ভোটে এগিয়ে আছেন ধর্মবীর। ছাতা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৫ হাজার ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. কাশেম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৯১৩ ভোট। উপজেলার নাড়াইছড়ি কেন্দ্রটি দুর্গম এলাকা বলে ভোটের ফলাফল পেতে দেরি হচ্ছে বলে ইউএনও জানান। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। এখানে মোট ভোটার ৫৯ হাজার ৪৩৭ জন। ২২ জানুয়ারির আগে দীঘিনালা উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৭ ঘ.