ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থগিত পাঁচ উপজেলার নির্বাচনে মন্ত্রী-সাংসদদের কোনো প্রভাব বিস্তার না করার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, " নির্বাচনী এলাকাগুলোয় কোনো মন্ত্রী-এমপি ভোটার হলে তিনি ভোট দিয়েই যেন চলে আসেন। এমপি বা মন্ত্রীদের কারণে কোনো উপজেলা নির্বাচন প্রভাবিত হলে সে এলাকার নির্বাচন বাতিল করা হবে।"
স্থগিত ৫ উপজেলার ভোটগ্রহণ সোমবার। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এসব উপজেলায় ভোটগ্রহণ চলবে। উপজেলাগুলো হলো
bdnews24