চাঁদপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মেডিকেল কলেজের ডা. ফজলে রাব্বি হোস্টেলে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে ছাত্রলীগ নেতা আবুল আসাদ রাজিব নিহত হওয়ার ঘটনায় করা মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা কামরুল ইসলাম উপজেলার আল-মদিনা প্রাইভেট হাসতালের চিকিৎসক ছিলেন বলে জানান ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান।
তিনি জানান, ঢাকা থেকে আসা র্যাব ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সকাল ৭টার দিকে হাসপাতাল থেকে ডা. কামরুলকে গ্রেপ্তার করে।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ওসি জানান, কামরুল ইসলাম গত দু'বছর ধরে আল-মদিনা হাসপাতালে কাজ করছেন। একই সময় তিনি ঢাকা মেডিকেলে একটি কোর্স করছিলেন। গত কয়েক দিন তিনি হাসপাতালে অনুপস্থিত ছিলেন। বুধবার তিনি আবার কাজে যোগ দেন।
গত সোমবার রাত ১২টার দিকে ফজলে রাব্বি হোস্টেলে ছাত্রলীগের দু'গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক ও শেষ বর্ষের ছাত্র আবুল আসাদ রাজিবসহ ২৫-৩০ জন আহত হন।
পরদিন সন্ধ্যা ৬টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে লালবাগ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ এনে একটি মামলা করা হয়। পরে তা হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়।
সংঘর্ষের জের ধরে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে কলেজ শাখা ছাত্রলীগের কার্যক্রম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৪ ঘ.
bdnews24