২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে সেনানিবাসের বাড়ি ছাড়তে প্রধানমন্ত্রীর অনুরোধ

একজন রাজনীতিবিদ বা বিরোধীদলীয় নেতা হিসাবে কারোরই সেনানিবাসে থাকা সমীচীন নয় বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা বলেছেন, "সেনাসিবাসের এই বাড়ির বরাদ্দ বাতিল করা হবে কিনা সে সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ নেবে। আমি একা এই সিদ্ধান্ত নিতে পারি না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 12:21 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন রাজনীতিবিদ বা বিরোধীদলীয় নেতা হিসাবে কারোরই সেনানিবাসে থাকা সমীচীন নয় বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা বলেছেন, "সেনাসিবাসের এই বাড়ির বরাদ্দ বাতিল করা হবে কিনা সে সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ নেবে। আমি একা এই সিদ্ধান্ত নিতে পারি না।" নারায়ণগঞ্জ- ২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের সাংসদ আব্দুল মতিন খসরুর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী বলেন, "উনি এই জায়গাটা ছেড়ে দিলে ওখানে বিডিআর সদর দপ্তরে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের জন্য ফ্ল্যাট করা হবে। একটায় তারা থাকবেন, আর আরেকটি ভাড়া দিয়ে তারা জীবিকা নির্বাহ করবেন। আমি তাকে (খালেদা জিয়া) অনুরোধ করবো সেনানিবাসের বাড়িটি ছেড়ে দিতে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/কেআরসি/এসকে/১৮৪০ঘ.