২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেউ অনুরোধ রাখেননি: সিইসি

উপনির্বাচনের প্রচারণায় সাংসদের অংশ না নিতে নির্বাচন কমিশনের অনুরোধ কোন দল রাখেনি বলে হতাশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 12:06 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপনির্বাচনের প্রচারণায় সাংসদের অংশ না নিতে নির্বাচন কমিশনের অনুরোধ কোন দল রাখেনি বলে হতাশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা। রোববার সকালে বগুড়া সদর উপজেলায় প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়ের সময় জেলার দুটি আসনে উপনির্বাচনের প্রচারণায় সরকারি ও বিরোধী দলের সাংসদদের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, "অনুরোধ করেছিলাম, কিন্তু না মানলে কি করবো?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, আগামী ২ এপ্রিল বগুড়া-৬ ও ৭ সংসদীয় আসনে উপনির্বাচন সামনে রেখে বগুড়া সদর উপজেলা মিলনায়তনে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। উপনির্বাচনের প্রচারণায় সাংসদদের অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, "নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের যোগ না দিতে অনুরোধ করেছিলাম।" শামসুল হুদা বলেন, "সরকারি দলের সরকার গঠনের প্রয়োজন নেই। তবুও তারা উপনির্বাচনে জিততে চায়। বিরোধী দলও তাদের আসন পুনরুদ্ধার করতে চায়। দুটি দলের প্রতিযোগিতার মনোভাব আছে। কাজেই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশি