সিলেট, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে নির্মাণ করা দু'টি তোরণ ভাঙচুর ও একটাতে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের একটি গ্র"প।
সংগঠনটির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ওই গ্র"পটি বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটায় বলে পুলিশ জানিয়েছে।
আগামীকাল শনিবার বেলা ১১টায় উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষামন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে লাউতা ইউনিয়ন ছাত্রলীগ জলঢুপ বাজারের কাছে সিলেট-বিয়ানীবাজার-বড়লেখা সড়কে এ তিনটি তোরণ নির্মাণ করেছিল।
বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সাজিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগের একটি গ্র"প দু'টি তোরণ ভাংচুর ও আগুন দিয়ে একটি তোরণ পুড়িয়ে দিয়েছে।"
তিনি জানান, অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ছাত্রলীগের একাংশের নেতারা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সঙ্গে ছাত্রলীগ নেতা হীরা, জামাল, ইমন, সুমন, সাজু, শহীদ ও রনির সম্পৃক্ততা পাওয়া গেছে। এদের মধ্যে রনি ছাড়া সকলের বাড়ি জলঢুপ গ্রামে। পুলিশ রনির পরিচয় নিশ্চিত করতে পারেনি।
এদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরিও (নম্বর ৫২২) করা হয়েছে বলে এসআই সাজিদুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩১ ঘ.
bdnews24