২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে 'যথাযথ মর্যাদা' না দেওয়ায় ঢাবি উপাচার্যকে বিএনপি'র চিঠি

কেন্দ্রীয় শহীদ মিনারে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে 'যথাযথ মর্যাদায়' শ্রদ্ধা নিবেদনের সুযোগ না দেওয়ার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ২৪ডটকম)- কেন্দ্রীয় শহীদ মিনারে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে 'যথাযথ মর্যাদায়' শ্রদ্ধা নিবেদনের সুযোগ না দেওয়ার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে এ চিঠি দেন। চিঠিতে বিএনপি মহাসচিব অতীতে একুশের প্রথম প্রহরে বিএনপি সরকারের আমলে বিরোধী দলের নেতাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেওয়ার জন্য প্রটোকল ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। দেলোয়ার বলেন, "এবার বিরোধী দলের নেতাকে সেই রকম সুযোগ দেওয়া হয়নি। তাকে চরম নিরাপত্তাহীন এক ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল।" এটা সুপরিকল্পিতভাবেই করা হয়েছে বলে প্রতিবাদ জানান তিনি। বিএনপি মহাসচিব এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধে উপাচার্যকে সর্তক থাকার আহবান জানান। পাশাপাশি উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ায় আরেফিন সিদ্দিককে ধন্যবাদ জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/২০১৫ঘ.