ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি সংসদে ফিরে আসার বিষয় নিয়ে বৃহস্পতিবার স্পিকার আব্দুল হামিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে।
সংসদে আসন বিন্যাস নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে স্পিকারের আমন্ত্রণে সরকার দলীয় চিফ হুইপ আব্দুস শহীদ এবং বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক তার সঙ্গে বৈঠক করেন।
সরকার দলীয় চিফ হুইপ আব্দুস শহীদের সঙ্গে বৈঠকের পর জয়নাল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, "সংসদে বিরোধী দলীয় নেতার উপস্থিতিতে রোববারের বৈঠকে সংসদে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্তসিদ্ধান্ত হবে।"
স্পিকার আব্দুল হামিদ তার কার্যালয়ে বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন,"তাদের (বিএনপি) সঙ্গে আমার বৈঠক হয়েছে এবং তাদেরকে সংসদে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।"
স্পিকার বলেন, বিরোধী দলকে সংসদে ফিরে আসতে তিনি আবারো আহ্বান জানিয়েছেন।
"আমি পরবর্তী অধিবেশনে এ বিষয়টির সম্মানজনক সমাধানের চেষ্টা করবো" বলেন আব্দুল হামিদ।
বৃহস্পতিবারের বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে চিফ হুইপ আব্দুস শহীদ বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, " এখন পর্যন্ত তার অবস্থান অপরিবর্তিত রয়েছে। তাদরেকে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন উঠেনি।"
বিডিনিউজ ২৪ ডটকম/কেআরসি/এমএ/এইচএ/২২৫৫ঘ.
bdnews24