ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় পর্যায়ে গ্রাম্য শালিস ব্যবস্থাকে গ্রাম আদালতের প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর প্রক্রিয়া শুরু হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "অনেক মামলা আদালতে অনিষ্পন্ন অবস্থায় পড়ে রয়েছে। এরপরও প্রতি বছর প্রায় এক কোটি মামলা আদালতে আসছে না। এসব বিষয় স্থানীয় পর্যায়ে গ্রাম্য শালিসের মাধ্যমে নিষ্পন্ন হচ্ছে। এ ব্যবস্থাকে স্থায়ী ও কাঠামোগত রূপ দিতে গ্রাম্য আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।"
এই আদালত কিভাবে কাজ করবে এবং কারা এতে দায়িত্ব পালন করবেন- জানতে চাওয়া হলে সৈয়দ আশরাফ বলেন, "এখানে কোন ফৌজদারি মামলা আসবে না। এগুলো সাধারণ ব্যবস্থার মতোই আদালতে নিষ্পন্ন করা হবে। শুধুমাত্র পারিবারিক সমস্যাগুলো এ আদালতে আসবে।"
তবে এর কাঠামো ও কর্মপ্রক্রিয়া কি হবে এবং কারা দায়িত্ব পালন করবেন তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
এর আগে বাংলাদেশ সফররত জাতিসংঘের সফররত সহকারী মহাসচিব অজয় চিবার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ারম্যান লর্ড এরিক অ্যাভেবুরি এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দলের প্রধান স্টিফেন ফ্রোয়েনের নেতৃত্বে পৃথক তিনটি প্রতিনিধি দল স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
স্টিফেন ফ্রোয়েনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, "বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।"
জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "স্থানীয় সরকার পরিষদের উপজেলা প্রশাসন বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছেন- শিক্ষা, স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ের প্রশাসনকে কীভাবে উপজেলা প্রশাসনের অধীনে আনা হবে। এ ব্যাপারে আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি।"
তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিষ্ঠিত স্থানীয় সরকার কমিশন বাতিল করার সম্ভাবনা প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশের মধ্যে নির্বাচন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সংশি
bdnews24