২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামনে বিএনপিকে আরেকটি আসনের প্রস্তাব

সংসদে গিয়ে আসনের দাবি জানালে প্রধান বিরোধী দল বিএনপি সামনের সারিতে আরো একটি আসন পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্পিকার আব্দুল হামিদ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সংসদে গিয়ে আসনের দাবি জানালে প্রধান বিরোধী দল বিএনপি সামনের সারিতে আরো একটি আসন পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্পিকার আব্দুল হামিদ। সোমবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে নবম সংসদের এক বছরের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে তিনি এ ইঙ্গিত দেন। মূলত জাতীয় সংসদে সামনের সারিতে আরো একটি আসনের দাবিতে এ বছরের জুন থেকে বিএনপি সংসদ বর্জন করে আসছে। স্পিকার বলেন, "আমি তাদেরকে (বিএনপি) সামনের সারিতে পাঁচটি আসন দিয়েছি, যা সংসদে তাদের শক্তির তুলনায় বেশী। কিন্তু তারা আরো একটি আসন দাবি করছে। "তারা সংসদে এসে এ দাবি জানালে আমি বিরোধী দলকে সামনের সারিতে আরো একটি আসন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে (সংসদ নেতা) অনুরোধ জানাতে পারি। আমার মনে হয়, তারা এটি করলে সমস্যার সমাধান হতে পারে।" সংসদে সামনের সারির ২৯টি আসনের মধ্যে অন্তত ৬টি আসন বরাদ্দের দাবিতে বিএনপি ও তার মিত্ররা সংসদ বয়কট করে আসছে। ৩৪৫ আসনের সংসদে তাদের মোট আসন ৩২টি। আব্দুল হামিদ জানান, অষ্টম জাতীয় সংসদে বিএনপি তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে সামনের সারিতে ৬টি আসন দিয়েছিল। ওই সংসদে আওয়ামী লীগের আসন ছিল ৬০টি। তিন বছর পর সংসদে সামনের সারিতে আওয়ামী লীগের আসন বেড়ে দাঁড়িয়েছে ৮-এ। ওই সংসদে বিরোধী দলের উপনেতা ছিলেন তিনি। স্পিকার বলেন, "সংসদে আসন সংখ্যার অনুপাতে সামনের সারিতে বিএনপির ৪টি আসন পাওয়া উচিত।" ইতোপূর্বে সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, প্রধান বিরোধী দলকে তাদের আসন সংখ্যার অনুপাতে অনেক বেশী আসন দেওয়া হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের তীব্র বিরোধীতা সত্ত্বেও বিদায়ী স্পিকার জমিরউদ্দিন সরকার বিএনপিকে সামনের সারিতে ৯টি আসন বরাদ্দ করেন। এ সম্পর্কে আব্দুল হামিদ বলেন, যিনি স্পিকারের দায়িত্ব পালন করছেন তিনি বিদায়ী বা নবনির্বাচিত যাই হোন না কেন সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী আসন বিন্যাসের চূড়ান্ত কর্তৃত্ব তার হাতে। পরে নতুন স্পিকার আব্দুল হামিদ সরকারি দলের দাবির মুখে সংসদের আসন পুনর্বিন্যাস করে সামনের সারিতে বিএনপির আসন সংখ্যা ৯ থেকে কমিয়ে ৪ করেন। এই আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে প্রধান বিরোধী দল ৯ম সংসদের দ্বিতীয় দিন ২৯ জানুয়ারি থেকে সংসদ বয়কট শুরু করে। স্পিকার হামিদ সামনের সারিতে 'সম্মানজনক' সংখ্যক আসন দেওয়ার প্রতিশ্র"তি দিলে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলো গত ১৯ ফেব্র"য়ারি সংসদে ফিরে আসে। ওই সময় বিএনপি সামনের সারিতে আরো একটি আসন পায়। কিন্তু তারা আরো একটি আসন বরাদ্দের দাবি জানায়। বর্তমান সংসদ 'অকার্যকর' হয়ে গেছে বলে মনে করেন না স্পিকার। এ সম্পর্কে তিনি বলেন, "সরকারি ও বিরোধী দলকে নিয়েই সংসদ। বিরোধী দল কতো ছোট তা বিবেচ্য বিষয় নয়। প্রধান বিরোধী দল সংসদে ফিরে আসলে সংসদ আরো জীবন্ত হয়ে উঠবে এবং জনগণ উৎসাহিত হবে।" আব্দুল হামিদ আরো বলেন, সংসদ অধিবেশন ছাড়া সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকসহ সব সংসদীয় কর্মকাণ্ডে বিরোধী দলীয় সাংসদরা অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২০৩৪ ঘ.