ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আসন্ন ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন সামনে রেখে আগামী ৩ জানুয়ারি হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
দাবি, আপত্তি ও নিষ্পত্তি শেষে ৩ ফেব্র"য়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন কার্যালয়ে বুধবার নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে যারা ভোটার হতে পারেন নি তাদের অন্তর্ভুক্ত করা হবে।"
৩ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ১৮ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকায় অর্ন্তভুিক্তর বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করার সুযোগ থাকবে বলেও জানান ছহুল হোসাইন।
তিনি বলেন, "এ সময় খসড়া তালিকায় নাম সংশোধনসহ অন্য কোন আবেদন থাকলেও তা করা যাবে। এরপর ২৬ জানুয়ারির মধ্যে আবেদন নিষ্পত্তি হবে এবং ৩১ জানয়াাির মধ্যে সংশ্লিষ্টদের তালিকাভুক্তি করা হবে।"
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান ছহুল।
আড়াই বছরেরও বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ সিটি করপোরেশনের নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
২০০৭ সালের ২৪ মে ডিসিসি'র নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জিএনএ/১৭৩৫ ঘ.
bdnews24