যশোর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা সাখাওয়াত হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।
যশোরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম শেখ ফারুক হোসেন রোববার তার জামিন মঞ্জুর করেন। এর আগে শনিবার আরেকটি আদালত তার জামিন নামঞ্জুর করেছিল।
রোববার বিকালে তিনি যশোর কারাগার থেকে ছাড়া পান বলে দলের কেশবপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার কেশবপুর থানায় করা অর্থ আত্মসাতের মামলায় ওইদিন রাতে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
কেশবপুরের হিজলডাঙ্গা মাসুদ মেমোরিয়েল কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমান কেশবপুর থানায় এ মামলাটি করেন।
কলেজের তহবিল থেকে সাখাওয়াত ১৩ লাখ ৮০ হাজার ৮০০ টাকা আত্মসাত করেছেন মামলায় অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৭ ঘ.
bdnews24