বাংলাদেশ/রাজনীতি
ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের বিজয় দিবসের শোভাযাত্রা থেকে যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার করলো লাখো মানুষ।
বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই সোহরাওয়ার্দী উদ্যানেই (তখনকার রেসকোর্স মাঠ) ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল পাকিস্তানী বাহিনী।
বিশাল এই শোভাযাত্রায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ছাড়াও অনেক সাধারণ মানুষ অংশ নেন।
শোভাযাত্রাটি যখন বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে পৌঁছে তখন এর শেষ অংশ ছিলো বেশ দূরে শাহবাগে। শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন আর বিভিন্ন প্ল্যাকার্ডের পাশাপাশি বাদ্যযন্ত্র ও ব্যান্ড পার্টি নিয়ে যোগ দেয় আওয়ামী লীগের বিভিন্ন থানা ইউনিট ও সহযোগী সংগঠনগুলোর সদস্যরা।
শোভাযাত্রায় অনেকের পুরো শরীরে জাতীয় পতাকা আঁকা ছিল। অধিকাংশের মাথায় বাধা ছিল ছোট জাতীয় পতাকা। সবার সামনে ছিলো কর্মীদের মোটর সাইকেলের বহর। মুক্তিযোদ্ধা ও যুদ্ধাপরাধী রাজাকার সেজেছিল কেউ কেউ। ছিল বিশাল আকৃতির একটা কাগজের ট্যাংক।
শোভাযাত্রা শুরুর আগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে একটা ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার করেন।
মতিয়া বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার পাশাপাশি আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবো। ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ চারদলীয় জোট সরকারের সময়ে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে।"
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "এবারের বিজয় দিবসের অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচার ও অসা
bdnews24