২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষ

মাদারীপুর নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে দুই ছাত্র আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 05:05 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

মাদারীপুর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে দুই ছাত্র আহত হয়েছেন। আহত কিরণ ও সজীবকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি গিয়াস উদ্দিন আহমেদ বলেন, আগামী ২১ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে আড়াইটার দিকে ছাত্রলীগের শাহাদাত-মামুন-সুমন প্যানেলের সমর্থকরা ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় ওই সংগঠনের রুবেল-ইয়াদুল-আতিক প্যানেলের সমর্থকরা মিছিলে মোটরসাইকেল চালিয়ে দিলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ক্যাম্পাসে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলীমুজ্জামান বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষ বাধে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৭ ঘ.