২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার ছাত্রমৈত্রীর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রমৈত্রীর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 05:06 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রমৈত্রীর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮০ সালের এইদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় চারটি প্রগতিশীল ছাত্র সংগঠনের ঐক্যের মধ্য দিয়ে জন্মলাভ করে এ সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে ৬ ডিসেম্বর মধুর ক্যান্টিন থেকে শোভাযাত্রাসহ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও বিকেল চারটায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা। ৭-৯ ডিসেম্বর ঢাকার বাইরে কর্মসূচি, ১০ ডিসেম্বর টিএসসিতে পুনর্মিলনী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২৩০০ঘ.