ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের জাতীয় কাউন্সিলের অনুষ্ঠানস্থল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় খালেদা জিয়া সেখানে যান। ২০ মিনিট অবস্থান করে অনুষ্ঠানের মঞ্চ ও অতিথিদের আসন নিয়ে কথা বলেন নেতাদের সঙ্গে।
দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' নেত্রী কাউন্সিলের স্থান দেখে গেছেন। কিভাবে মঞ্চ হবে, অতিথিদের স্থান সংকুলানসহ বিভিন্ন বিষয়ে আমাদের দিক নিদের্শনা দিয়েছেন।''
এ সময়ে দলের আরেক যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস ও সাংসদ বরকতউল্লাহ বুলুসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
আগামী ৮ ডিসেম্বর এই সম্মেলন কেন্দ্রে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১০৯ঘ.
bdnews24