২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মামলা: রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিরাপত্তার দাবি

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে জীবন নাশের হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের সকল আইনজীবীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, ২৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে জীবন নাশের হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের সকল আইনজীবীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। সোমবার সমিতির সভাপতি এ এফ এম মেসবাহ্ উদ্দীন ও সাধারণ সম্পাদক শ ম রেজাউল করিম এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ারও দাবি জানান। এতে বলা হয়, "অ্যাটর্নি জেনারেলকে চিঠির মাধ্যমে জীবননাশের হুমকি দিয়ে বিচার ব্যবস্থার ওপর নগ্ন হস্তক্ষেপের অপচেষ্টা চালানো হয়েছে।" বিবৃতিতে অ্যাটর্নি জেনারেলসহ বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের সকল আইনজীবীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/২০০৬ ঘ.