ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্র্রানজিট বিষয়ে বিরোধী দলের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী।
বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। (সংশোধনীসহ)
এক প্রশ্নের জবাবে পিনাক বলেন, "ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে বিরোধী দল কেন বিরোধিতা করছে, ভারত তা-ও ভাবছে। এ জটিলতা দূর করতে ভারত বিরোধী দলের সঙ্গে বৈঠক করবে।"
বিএনপি বলে আসছে, ভারতকে ট্রানজিটের নামে 'করিডোর' সুবিধা দেওয়া হলে বাংলাদেশ ওই দেশে তার পণ্যের সম্ভাব্য বাজার হারাবে। বিশাল বাণিজ্য ঘাটতি আরও বাড়বে।
এ ছাড়া দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং বহুবিধ সামাজিক ও রাজনৈতিক সমস্যা সৃষ্টি হবে বলেও আশঙ্কা প্রকাশ করে আসছে বিএনপি। তবে ভারতকে দ্বিপাক্ষিক ট্রানজিট সুবিধা দেওয়ার পরিবর্তে সার্কের আওতায় স
bdnews24