২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় জামালপুর সদরের জামতলী বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ৭/৮টি দোকান ভাঙচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

জামালপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় জামালপুর সদরের জামতলী বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ৭/৮টি দোকান ভাঙচুর হয়েছে। আহতদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক মোমিন, জামাল, রাজ্জাক, আনোয়ার, আমিনুল, ইয়াকুব ও নাজিমকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর সদর থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামতলীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। বিএনপি সমর্থকদের বিরুদ্ধে হামলা অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সদর উপজেলার চেয়ারম্যান বিজন কুমার চন্দ এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সুরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.