ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংবিধান সংশোধন করে আরেকটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টি করা হবে আশা প্রকাশ করেছেন নতুন স্পিকার আব্দুল হামিদ।
ডেপুটি স্পিকারের পদটি বিরোধীদলকে দেওয়ার ব্যাপারে নির্বাচনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব আগ্রহ প্রকাশ করার পর সম্প্র্রতি দলের পক্ষ থেকে আবার দুটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টি করে একটি বিরোধীদলকে দেওয়ার কথা বলা হয়।
দায়িত্ব নেওয়ার পর সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার আব্দুল হামিদ এ কথা বলেন।
'প্রতিশ্র"তি' অনুযায়ী ডেপুটি স্পিকারের পদ দেওয়া হয়নি বলে বিএনপি যে অভিযোগ করেছে সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে আব্দুল হামিদ বলেন, "তারা (বিএনপি) তো কোনো নাম প্রস্তাব করেননি। তারা কারো নাম প্রস্তাব করলে আমরা অবশ্যই তা বিবেচনা করতাম।"
তিনি আরো বলেন, "সংবিধান সংশোধন করে আরেকটি ডেপুটি স্পিকারের পদ তৈরি করা হবে।"
এসময় আব্দুল হামিদের সঙ্গে উপস্থিত ছিলেন নবনিযুক্ত ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী।
এর আগে গত রোববার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে আওয়ামী লীগের মুখপাত্র এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, আরেকটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টি করার জন্য সংবিধান সংশোধন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১৩৯ঘ.
bdnews24