নাটোর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের ছয়টি উপজেলার বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
এসব উপজেলার তিনটিতে বিএনপি, দুটিতে আওয়ামী লীগ এবং একটিতে ওয়ার্কার্স পার্টির নেতা বিজয়ী হয়েছেন।
শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, লালপুর উপজেলায় বিএনপি প্রার্থী আব্দুর রাজ্জাক মাষ্টার (চেয়ার) ৫৬ হাজার ৩৮৫ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আব্দুল্লাহ আল মামুন কচি তালা প্রতীক নিয়ে ৫২ হাজার ৮৩৬ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে হিসেবে বিএনপির মারিয়া বিনতে খাঁন রিমা (আম) পেয়েছেন ৪৯ হাজার ২৩৯ ভোট।
বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতা নওশেদ আলী বাদশা (চাকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোট ৩০ হাজার ৮১৯ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামের মমতাজ আলী (উড়োজাহাজ) ২৯ হাজার ৬৭ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ফরিদা পারভীন (আম) ৩৩ হাজার ৮৭১ ভোটে নির্বাচিত হয়েছেন।
বড়াইগ্রাম উপজেলায় বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু চেয়ার প্রতীক নিয়ে ৫৮ হাজার ১১৩ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আতাউর রহমান আতা (চশমা) ৬৩ হাজার ৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মমতাজ বেগম (আম) জিতেছেন ১ লাখ ১৯ হাজার ৯৭১ ভোট পেয়ে।
সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল (ছাতা) ১ লাখ ১৭ হাজার ৬৪১ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আসাদুজ্জামান শাহ আসাদ ফুটবল প্রতীক নিয়ে ৯৭ হাজার ৭৬৮ ভোটে বিজয়ী হয়েছেন।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রত
bdnews24