২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের তিনটিতে আ. লীগ নেতারা জয়ী

জয়পুরহাটের পাঁচটি উপজেলার সবকটির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে তিনটিতে আওয়ামী লীগ এবং একটিতে ওয়ার্কার্স পার্টি ও একটিতে জামায়াতের নেতারা জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 12:13 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

জয়পুরহাট, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচটি উপজেলার সবকটির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে তিনটিতে আওয়ামী লীগ এবং একটিতে ওয়ার্কার্স পার্টি ও একটিতে জামায়াতের নেতারা জয়ী হয়েছেন। কালাই উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা মীনফুজুর রহমান। ছাতা প্রতীকে তিনি পেয়েছেন ৪৪ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইব্রাহীম ফকির রিক্সা প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৫৮৬ ভোট। সদর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্বাস আলী। ছাতা প্রতীকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ফজলুর রহমান সাইদ ছাতা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫১৪ ভোট। আক্কেলপুর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন ওয়ার্কার্স পার্টির আনোয়ারুল হক বাবুল। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২৬ হাজার ৩৭০। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোকসেদ আলী মণ্ডল ছাতা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ২৭৮ ভোট। ক্ষেতলাল উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের তাইফুল ইসলাম তালুকদার। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২৯ হাজার ৩০২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সারফুল ইসলাম তালুকদার ছাতা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৯৬১ ভোট। পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জামায়াতের মওলানা আব্দুল ওয়াদুদ। রিক্সা প্রতীকে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৪৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব ছাতা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৭২ ভোট। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে শুক্রবার ভোর পৌনে ছয়টার দিকে এ ফলাফল জানা গেছে। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হচ্ছে- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এজে/এমএসবি/০৬১০ ঘ.